বিজেপি সরকার গড়ে দিন পাঁচ বছরে বন্যামুক্ত অসম বানিয়ে দেব : অমিত শাহ
অমল গুপ্ত ,১ জুলাই ,গুয়াহাটি ,কলকাতা : দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিজেপি ক্ষমতায় আসার আগে আশ্বাস দিয়েছিলেন একবার বিজেপি কে ক্ষমতায় বসান বন্যা মুক্ত অসম গড়ে দেবো। কোথায় গেল সেই আশ্বাস ,আরো অবাস্তব প্রস্তাব দিয়ে প্রতি গ্রামে বড় বড় পুকুর খনন করার প্রস্তাব দিয়েছিলেন। পুকুর খনন করলে নাকি বন্যা হবে না। আজ অসম ভাসছে।উজান অসম হাজার হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের প্রচণ্ড বৃষ্টিপাত মেঘ ভাঙ্গা দুর্যোগ অতিবৃষ্টি সব হিসাব নিকাশ গুলিয়ে দিয়েছে। শুধু শিবসাগর জেলাতে ৩৫ জনের বেশি প্রাণ হানির খবর পাওয়া গেছে। নাজিরা , আম গুড়ি , জোরহাট ,ছাড়াইদেও জেলার প্রচণ্ড ক্ষতি হয়েছে।মুখ্যমন্ত্রী গ্রামে গ্রামে ঘুরছেন।গ্রামবাসীর দুঃখ যন্ত্রণার কথা শুনছেন। এই বন্যায় হাজার হাজার গবাদি পশু ভেসে গেছে। কামরূপ মেট্রো,গোলাঘাট ,বিশ্বনাথ ,নওগাঁ জেলা তিন লাখের বেশি মানুষ ক্ষতি হয়েছে।২১ হাজার হেক্টর কৃষি জমি জলের তলায় , ১১ টি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে।৩৫ টি চাবাগানে বন্যার জল ঢুকেছে। মৃতের সংখ্যা বেড়ে প্রায় একশো কাছাকাছি দাঁড়িয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অরুণাচল , নাগাল্যান্ড বন্যা নিয়ে কথা বলছেন ওই দুই রাজ্যে বন্যার ক্ষতি হয়েছে। জাজি আর দিখৌ নামে দুই পাহাড়ি নদী বন্যা সঙ্গে নাগাল্যান্ড ,শিবসাগর মাঝে বড় বড় কয়লা খানি পাহাড় থেকে ব্যাপক হারে কয়লা উত্তোলন সঙ্গে ডিসপুরের একাংশ নেতা জড়িত বলে শিবসাগর থেকে এক সূত্রে দাবি করে।বলেন এই বন্যায় শুধু শিবসাগর জেলাতে ৬০ জনের বেশি নিহত হয়েছেন।বিজেপি সরকার পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি। এখনো বহু দুর্গম এলাকা তে ত্রাণ পৌঁছায় নি।অসমের বিশিষ্ট সাংবাদিক প্রনজিৎ ডেকা আজ তথ্য সহকারে হিসাব তুলে বলেন বিগত বিজেপি সরকার তাদের আমলে বিজেপি সরকার ২৭ হাজার কোটি টাকা চেয়ে স্মারক পত্র দিয়েছিল।কেন্দ্র মাত্র ৯০০ কোটি টাকা দেয়।হাজার কোটি দেইনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বন্যা নিয়ে ঘন ঘন পর্যালোচনা করছেন।কৃষকদের ঋণ পরিশোধের সময় সীমা বৃদ্ধি করেছেন। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ১০ টি জেলা আবার বন্যা দেখা দিতে পারে বলে সরকার আশঙ্খা প্রকাশ করেছে।মুখ্যমন্ত্রী আজ বলেন চারইদেও , শিবসাগর জেলাতে দু লাখ মেঘলা চাদর এক লাখ জামা ইত্যাদি পোশাক বিলি করা হয়েছে। বিজেপি দলের প্রতিজন কর্মকর্তা বিধায়ক ত্রান সাহার্য্য ঝাঁপিয়ে পড়েছেন।
Comments
Post a Comment