শ্যামাপ্রসাদ ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করে অমিত শাহ
শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর, বার্তা মোদী ও শাহের
রাজ্যে পালাবদলের পরে সরকারি ভাবে 'পশ্চিমবঙ্গ দিবসে'র দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা বিশেষ ভাবে স্মরণ করেছিলেন বিজেপির তাবড় নেতৃত্বে। এ বার শ্যামাপ্রসাদের ১২৫ জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, শ্যামাপ্রসাদের কারণেই পশ্চিমবঙ্গে এবং পরে জম্মু কাশ্মীর ভারতের অংশ। এই সূত্রে মোদী নিশানা করেছেন কংগ্রেসকেও। পাশাপাশি, রাজ্যে এসে শ্যামাপ্রসাদ স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। রাজনৈতিক শিবিরের মতে, রাজ্যে প্রথম বার বিজেপি সরকার গঠনের পরে রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে শ্যামাপ্রসাদকে 'পুনঃপ্রতিষ্ঠা'র নতুন চেষ্টা দেখা যাচ্ছে।
Comments
Post a Comment