কান্দি রেডক্রস শাখার সাহার্য্য শিবির
কান্দি রেডক্রস শাখার উদ্যোগে বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গজন) মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদানের জন্য সনাক্তকরণ শিবির :-
ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটি, কান্দী মহকুমা শাখার উদ্যোগে গত ২২শে জুন'২৬ থেকে ২৬শে জুন'২৬ পর্যন্ত কান্দি মহকুমার বড়ঞা,ভরতপুর, সালার , খড়গ্রাম,কান্দি এই পাঁচটি থানা এলাকার বয়স্ক ও বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গজন) মানুষদের সহায়ক সরঞ্জাম প্রদানের সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে গেলো।
কান্দি মহকুমা শাখার সম্পাদক মহাশয় মাননীয় উৎপল কুমার চন্দ্র মহাশয় জানালেন ঐ পাঁচটি থানা এলাকার মোট দুই হাজার একশো জন মানুষ কে সনাক্ত করা হয় । ঐ সমস্ত মানুষদের সুষ্ঠভাবে জীবনধারনের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান করা হবে। যা ইদানিং কালে সর্বাধিক মানুষদের দেওয়া হবে। সনাক্তকরণ শিবির গুলি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। সহায়ক সরঞ্জাম প্রদানের দিন পরে জানানো হবে।
Comments
Post a Comment