রাজ্যে নারী সুরক্ষা ,পুলিশ সুরক্ষা নিশ্চিত করবে : শুভেন্দু অধিকারী
নারী সুরক্ষা ও পুলিশের স্বাধীনতা জোর দেন মূখ্যমন্ত্রী
রাজ্য পুলিশ-প্রশাসনের কাজের ক্ষেত্রে নারী সুরক্ষাকে অগ্ৰাধিকার দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে পুলিশের সঙ্গে বৈঠকে সাইবার অপরাধ দমনেও জোর দেন মুখ্যমন্ত্রী। ক্রমবর্ধমান সাইবার অপরাধকে 'মহামরী' হিসেবে উল্লেখ করেছেন তিনি। শুধু অপরাধ দমন নয়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং কোনও অপরাধের ক্ষেত্রে তাংক্ষণিক সিদ্ধান্ত গ্ৰহণে পুলিশকে 'স্বাধীনতা' দেওয়ার কথাও বলেছেন। এ-ও জানিয়েছেন, অভিযোগ আড়াল করলে চলবে না। রাজ্যের অপরাধের খতিয়ান নিয়মিত কেন্দ্রকে জানানোর নির্দেশও দিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল আমলে রাজ্যের অপরাধের খতিয়ান ছেঁকে নেওয়ার অভিযোগ উঠেছিল।
Comments
Post a Comment