সামনে রানীর বিশাল শিলং পাহাড়ের মাথা থেকে ঝিরিঝিরি ঝর্ণার জল সমতলে নামছে

অমল গুপ্ত ,২১ জুলাই ,গুয়াহাটি রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে:কদিন থেকে  অবিরাম বৃষ্টিপাত, গাছপালা পাহাড় সব ভিজে গেছে। গাছ গুলো থেকে টুপ টুপ জল পড়ছে।পাহাড়ি ঝরনা ধারা অব্যাহত।এর মধ্যে পাহাড় থেকে হাতুড়ি শব্দ   সামান তালে চলছে। ভোরের পাখিদের ঘুম ভাঙ্গার আগে হাতে হাতুড়ি  ছেনি নিয়ে কয়েকজন শ্রমিক  পাহাড় কাটার কাজে লেগে গেছে। আগে ঘুম ভাঙ্গার পাখিদের  ডাকের আগে পাথরের  ঠক ঠক শব্দ।  অদূর ভবিষ্যতে আর পাহাড় প্রকৃতিকে খুঁজে পাওয়া যাবে না। সবুজ পাহাড় থেকে ঝর্ণার ঝর ঝর ধারা নেমে আসবে না। সব অতীত হয়ে যাবে? ভোর থেকে কয়েকটি চড়ুই ,শালিক ,  পায়রা , টিক টিক করে ডেকে পাহাড় চক্কর দেওয়া পাখিটি বর্ষার সময় দেখা যাচ্ছে না। সামনের শিরিষ গাছটি তে দুচারটি চড়ুই এসে কিচির মিচির করতে দেখা যাচ্ছে না। তবে একটু আবহাওয়া ভাল হলে রোদ উঠল গোটা চারেক ছাগল পাহাড়ের গা বেয়ে মাথায় চড়ে বসে। আমার কটেজ থেকে খুব ছোট্ট মনে হয়। সম্ভবত অসমের গোয়ালপাড়া জেলার কয়েকজন শ্রমিক ভোরে পান্তাভাত খেয়ে হাতুড়ি ছেনি নিয়ে পাহাড়ে  চড়ে বসে। কোনোদিন তাদের কাছে গিয়ে সুখ  দুঃখের খবর শুনে অবাক হই। তাদের প্রাত্যহিক জীবন যন্ত্রনা সঙ্গে পাহাড় প্রকৃতি মিলে মিশে একাকার।



Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন