মুর্শিদাবাদ জেলার পুলিশ রদবদল
পুলিশি রদবদল
মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক ইনস্পেক্টর পদে বদল এসেছে। মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার শিয়ালদহ জিআরপিতে বদলি হচ্ছেন। তাঁর জায়গায় শিয়ালদহ জিআরপির অনিরুদ্ধ বাগ মুর্শিদাবাদ থানার আইসি হিসেবে দায়িত্ব নেবেন। মুর্শিদাবাদ ডিআইবির সুমিত কুমার বৈদ্য নাগেরবাজার থানার ওসি পদে, রঘুনাথগঞ্জ থানার আইসি কার্তিক চন্দ্র রায় বীরভূমের চন্দ্রপুর সার্কের ইনস্পেক্টর পদে, সুতি থানার আইসি তন্ময় ভকত সিআইডিতে বদলি হচ্ছেন। এ ছাড়া মুর্শিদাবাদ পুলিশ জেলার ট্রাফিক ইনস্পেক্টর রাজীব পাল, হাইওয়ে ইনস্পেক্টর তীর্থ সারথি হালদার, কান্দির কোর্ট ইনস্পেক্টর আব্দুস সামাদ আনসারি বদলি হচ্ছেন। জঙ্গিপুরের কোর্ট ইন্সপেক্টর পট্রিক কেরকেট্টা কুশমণ্ডি থানার আইসি পদে বদলি হচ্ছেন। মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, রাজ্য থেকে রুটিক বদলির নির্দেশিকা এসেছে।
Comments
Post a Comment