২০২৬-২৭ অর্থ বছরে বাজেটে নির্বাচনী ইশতেহার প্রতিফলিত হয়েছে: হিমন্ত

অমল গুপ্ত ,গুয়াহাটি১০ জুলাই  ,কলকাতা : অসম বিধানসভায় আজ বাজেট পেশ হল।মুখ্যমন্ত্রী এই বাজেট কে নির্বাচনী ইশতেহার  প্রতিফলন বলে মন্তব্য করেন।বলেন দুলাখ কর্মসংস্থানের লক্ষ্যে মাত্রা ধরা হয়েছে। মধুপুর সত্র  প্রকল্প রূপায়ণে ৩৫ কোটি টাকা ব্যয় করা হবে। অর্থমন্ত্রী জয়যন্ত মল্ল বড়ূয়া গনেশ বন্দনার মাধ্যমে বাজেট পেশ করেন
 মুখ্যমন্ত্রী বলেন এই বাজেট কোন কর আরোপ করা হয়নি।বাজেটে  স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।প্রতি উপ স্বাস্থ্য কেন্দ্রে একজন করে  ডাক্তার নিয়োগ করা হবে। বহু বিবাহ করা সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। বহুবিবাহ করা বক্তিদের  সরকারী সুবিধা  দেওয়া হবে না।রাজ্যের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।  গুয়াহাটি বিমানবন্দরে পাশে স্যাটেলাইট টাউন গর হবে। আগামী আগস্ট থেকে অরুণোদয় অনুদান দেওয়া শুরু হবে। লাচিত বড় ফুকুন স্মরণে ডকুমেন্টারি নির্মাণ করবে সরকার। ১০ হাজার কোটি টাকা অসম মালা সড়কের জন্যে ধার্য করা হয়েছে। চা বাগানে গর্ভবতী মহিলাদের জন্যে ১৫ হাজার করে টাকা দেওয়া হবে। গ্রীন সেস অর্থ পরিবেশ সংরক্ষণ খরচ করা হবে। শিলচর শিলিগুড়ি করিডর নির্মাণ  করার প্রস্তাব দেওয়া হয়েছে।  সরকারি   প্রকল্প খরচ হবে ৬ হাজার কোটি টাকা।  কোনো কর আরোপ করা হয় নি। ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন