ভারত সেরার শিরোপা
ভারত সেরার শিরোপা :-
বহরমপুরের সাংবাদিক সঙ্ঘের হল ঘরে গত ০৫/০২/২০২৬ Indian National Trust for Art and Cultural Heritage ( INTACH ) মুর্শিদাবাদ চ্যাপ্টারের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো । সদস্যরা সমবেত ভাবে বন্দেমাতরম্ সঙ্গীত গেয়ে সভার কাজ শুরু করে ।
ইনটাক হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্যের ক্ষেত্রে জাতীয় স্তরের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা। সম্পুর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সদস্য দের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এই সংস্থা সারাদেশ ব্যাপী ( কাশ্মীর থেকে কেরল এবং মিজোরাম থেকে গুজরাট ) বিভিন্ন ধরনের কাজ করে থাকেন বিশেষ করে হারিয়ে যাওয়া শিল্প,শিল্পী,পুরাতত্বের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা ইত্যাদি। সমগ্র ভারতবর্ষে মোট ২৩২ টি শাখা বা চ্যাপ্টার আছে । মুর্শিদাবাদ চ্যাপ্টার টি কে নিয়ে পশ্চিমবঙ্গে মোট ছয়টি চ্যাপ্টার আছে । কাজের নিরিখে ২০২৫-২৬ অর্থ বর্ষে Murshidabad Chapter Best Chapter Award এর স্বীকৃতি পেয়েছে । পুরষ্কার হিসেবে চ্যাপ্টার কে দেওয়া হয়েছে নগদ পাঁচ হাজার টাকা ও একটি স্মারক । সাধারণ সভার শেষে বিদ্বজ্জনে সমৃদ্ধ মুর্শিদাবাদ চ্যাপ্টারের কনভেনর মাননীয় বালক নাথ ভট্টাচার্য মহাশয় সকল সদস্যদের সামনে পুরষ্কার খানি তুলে ধরেন ।
Comments
Post a Comment