ধর্ষণ করে হত্যা ,

খুন বালিকা, অভিযোগ ধর্ষণের 
 
 গণপিটুনিতে হত ১, আক্রান্ত হল পুলিশও

   বাড়ির কাছেই স্কুলের বান্ধবীকে জম্মদিনের উপহার দিতে শনিবার বিকেলে বেরিয়েছিল বছর এগারোর মেয়েটি‌। রবিবার সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরের পুকুর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হল। দক্ষিণ ২৪ পরগনার ওই বালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অপরাধীদের গ্ৰেফতারের দাবিতে দেহ আটকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। চলে রেল অবরোধও। সন্দেহভাজন একজনকে পিটিয়ে মারা হয়। পুলিশের উপরেও আক্রমণ হয়। শেষে বালিকার বাবাকে মুখ্যমন্ত্রী ফোন করে আশ্বাস দিলে অবরোধ ওঠে। বালিকার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন