অভয়ার পোস্টমর্টেম ব্যাপক দুর্নীতি
আর জি কর: ভিসেরা নমুনা বিকৃতি-নালিশ
আর জি করের হিনত চিকিৎসক পড়ুয়ার ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছিল বলে এ বার অভিযোগ তুললেন তাঁর মা-বাবা। গত মে মাসে রাজ্য ফরেসিক পরীক্ষাগারের প্রাক্তন কর্মী পরিচয় পর পর দু'টি চিঠি পাঠিয়ে নির্যাতিতার বাবাকে এটাই জানানো হয়েছে বলে দাবি। বৃহস্পতিবার সেই চিঠি শিয়ালদহের ম্যাজিস্ট্রেট আদালতে জমা করেছে নির্যাতিতার পরিবার।
সূত্রের খবর, চিঠিতে অভিযোগ করা হয় ফরেন্সিক পরীক্ষার জন্য নির্যাতিতার শরীর থেকে সংগৃহীত ভিসেরার নমুনা বেলগাছিয়ার পরীক্ষাগার থেকে কেন্দ্রীয় ফরেন্সিক অ্যান্ড সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর আগেই বিকৃত করা হয়েছিল। এবং তংকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কাজ করা হয়েছিল। আরও অভিযোগ করা হয়েছে নির্দেশে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি ও সিপিএম কর্মীদের অসংখ্য ভিসেরা নমুনার ক্ষেত্রেও একই ধরনের কারচুপির ঘটনা ঘটেছে।
Comments
Post a Comment