টলিউড কে দূষিত করেছে স্বরূপ বিশ্বাস গ্রেফতার

গ্ৰেফতার হলেন স্বরূপ বিশ্বাস 

 তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্ৰেফতার করা হল স্বরূপ বিশ্বাসকে। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্ৰেফতার করে। সম্প্রতি এক বড় নির্মাণ সংস্থার পক্ষ থেকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে টাকা দাবি ও হুমকির এসআইআর দায়ের করা হয়। রিজেন্ট পার্ক এলাকার এক মেকআপ আর্টিস্টও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে খবর। টালিগঞ্জে কলাকুশলীদের ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। নিউ আলিপুর থানার সামনে ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষের একাংশ। বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত পনেরো বছর ধরে বিশ্বাস ভাইদের দাপট এবং স্বেচ্ছাচার ছিল প্রশ্নাতীত। তাঁদের বিরুদ্ধে মুখ খোলায় বিভিন্ন অভিনেতা -অভিনেত্রী এবং কলাকুশলীকে কাজ করতেই দেওয়া হয়নি বছরের পর বছর। শিকার হতে হয়েছে হুমকির। টালিগঞ্জে গাজোয়ারির এই সব নমুনা তৃণমূল আমলেই সামনে এসেছিল। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। উল্টে, প্রতিবাদীদের কোণঠাসা হতে হয়েছিল। রাজ্যে ভোটে পালাবদল হওয়ার পরে স্বরূপ বিশ্বাসের সেই সব কীর্তি নতুন করে সামনে এসেছে। স্বরূপকেও আর প্রকাশ্যে দেখা যায়নি।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন