কলকাতা যোগে বিশ্বকে জুড়ে দিল, প্রধানমন্ত্রী যোগ নিয়ে বিশ্ববাসী কে সুস্থতার বার্তা দিলেন
অমল গুপ্ত ,২১ জুন, আজ কলকাতায় রেড রোডে ৩৫ হাজার ছাত্র ছাত্রী শিক্ষক ,থেকে সাধারণ মানুষ নেতা মন্ত্রীরা যোগ দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রেড রোডে যোগে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। বিগত তৃণমূল সরকার যোগাভ্যাস কে বিশেষ গুরুত্ব দেয়নি।এই প্রথম সরকারিভাবে যোগ দিবস পালন করা হচ্ছে। অরবিন্দ বলেছিলেন যোগ আমার জীবন, বিবেকানন্দ ,রবীন্দ্র নাথ যোগাভ্যাস করতেন ,প্রধানমন্ত্রী সেকথা স্মরণ করিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি জানান যোগাভ্যাস করার জন্যে ২ লাখের বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। বিশ্বর ১৯২ দেশ আজকের যোগাভ্যাস অংশগ্রহণ করেন।১২ তম যোগ দিই বসে কলকাতা রেড রোডে রাজপাল আর এন রবি ,মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহ ৩৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নিজে যোগাভ্যাস করার সঙ্গে ঘুরে ঘুরে সবার যোগাভ্যাস দেখেন।।বিশ্ব সথে যোগ জুড়লো কলকাতা।বিশ্বের ১৯২দেশ আর্ন্তজাতিক যোগ দিবসে অংশ গ্রহন করেন।প্রধানমন্ত্রী বলেন রামকৃষ্ণ ,বিবেকানন্দ অরবিন্দ যোগাভ্যাস কে গুরুত্ব দিয়েছেন।বিবেকানন্দ সারা বিশ্বে যোগ নিয়ে গেছেন।রবীন্দ্রনাথ বিশ্বকে যোগ দিয়ে জুড়েছিল। যোগ মানব জীবনের প্রকাশ অন্ধকার থেকে আলো তে উত্তরণ।যোগ ভারতের প্রাচীন ঐতিহ্য পরম্পরা রক্ষা করছে।১৯১৫ সালে২১ জুন রাষ্ট্র সংঘ যোগাভ্যাস কে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী আজ রেড রোডে শুধু যোগে অংশগ্রহণ করলেন না ঘুরে ঘুরে সবার ভুলত্রুটি শুধরে দিতে দেখা গেল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মেঘা লয় যোগাভ্যাস অংশগ্রহণ করেন। বিশ্বের বহু ইসলাম রাষ্ট্রেও আজ ২১ জুন যোগাগাভ্যাস করেছে। পশ্চিমবঙ্গে বাংলদেশে একাংশ মানুষ যোগকে হিন্দু ধর্মের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন।ওটা হিন্দুদের। কিন্তু প্রাচীন বেদ উপনিষদ যোগাভ্যাস শুধু হিন্দুধর্মের রীতি বলে তকমা লাগায়নি।সব জনগোষ্ঠীর শরীর মন স্বাস্থ্য আত্ম শান্তি সুস্থ রাখতে যোগাভ্যাস ৩৬৫ দিনের অভ্যাস বলে অনুমোদন প্রাপ্ত।কোনো জাতপাত ধর্মের ব্যাপার নয়। আজ বিশ্ব প্রায় ২০০ টি দেশ ২১ জুন পালন করছে।প্রতিবেশী রাজ্য অসম গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোগাভ্যাস করেন। কলকাতা যোগ দিবস উপলক্ষ্যে তিন হাজার ড্রোন লেজারের মাধ্যমে বাংলা সংস্কৃতি ফুটিয়ে তোলে।রাতের আঁধার আলোর ফুলঝুরি বাঙালির দুর্গাপূজা ,রবীন্দ্রনাথ , বঙ্কিমচন্দ্র প্রমুখ মনীষীদের লেজার ছবি ফুটে উঠে।
Comments
Post a Comment