বাংলার পর্যটন ক্ষেত্রে মা দুর্গা অন্যতম মাত্রা এনে দেয়

দুর্গাপূজোকে বিশ্ব পর্যটন মানচিত্রে স্থাপনের উদ্যোগ 

 দুর্গাপূজোর বিশ্ব পর্যটন মানচিত্রে তুলে ধরার পরিকল্পনা ও চেষ্টা করছে রাজ্য সরকার। সেই সূত্রে কলকাতার পুজোর সঙ্গে প্রবাসের পুজোকেও একসূত্রে গাঁথার ভাবনা আছে। বুধবার রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান। রাজ্যের পর্যটনকে ঢেলে সাজাতে এ দিনই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সঙ্গে বৈঠকও করেন শঙ্কর ও পূর্ণিমা। পরে শঙ্কর বলেন, "দুর্গাপূজোকে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারেরও সাহায্য পাওয়া যাবে।"

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন