মমতার সব বই বাতিল গ্রন্থাগার থেকে

গ্ৰন্থাগার থেকে সরবে মমতার বই, বললেন মন্ত্রী 

   প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশির ভাগ বই গ্ৰন্থাগারগুলি থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানালেন জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থাগার দফতরের নবনিযুক্ত মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ।
     বৃহস্পতিবার তিনি বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বেশিরভাগ বই অপ্রয়োজনীয়। সে সব সরিয়ে দেওয়া হবে। লাইব্রেরিতে  'এপাং ওপাং ঝপাং' থাকবে না। তার জায়গায় বিজ্ঞানের বই, দেশকে শক্তিশালী করতে রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভূমিকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলা তৈরির পেছনে ওঁর অবদান ভোলার নয়। ওর বইও থাকবে।"
     গৌরীশঙ্করের কথায়, "আগের সরকার একনায়কতন্ত্রের মানসিকতা নিয়ে চলায় অপ্রয়োজনীয় সব বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। স্কুলের লাইব্রেরিতেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর। লেখা অপ্রয়োজনীয় বই সরিয়ে ফেলা হবে।" তিনি জানান, লাইব্রেরিগুলিতে আমূল পরিবর্তন করা হবে। আজকের দিনের সঙ্গে তাল মিলিয়ে লাইব্রেরির বই ডিজিটাইজ করা হবে। বাড়িতে বসেই পাঠকেরা যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জার্নাল, পাঠ্যবই, গবেষণামূলক বই পড়তে পারেন ক্রমশ সেই ব্যবস্থাও রাখা হবে। লাইব্রেরিগুলির প্রচুর শূন্য পদ রয়েছে এবং তা দ্রুত পূরণ করা হবে বলেও মন্ত্রী জানান।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন