পশ্চিমবঙ্গের জন্মদিন পালন করা হবে প্রতিবছর ২০ জুন।

পয়লা বৈশাখ নয়, রাজ্য দিবস ২০ জুন 

 রাজ্য দিবস নিয়ে অতীত তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক টানাপড়েন কিছু কম হয়নি। দ্বন্দ্ব হয়েছিল রাজভবন এবং নবান্নের মধ্যে। দ্বন্দ্ব উস্কে দিয়ে ১ বৈশাখকে রাজ্য দিবস হিসেবে। ঘোষণা করেছিল বিগত সরকার। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সরকারি ভাবে রাজ্য দিবস পালিত হবে ২০ জুনই। যে দাবি তাঁরা তুলেছিলেন বিরোধী থাকাকালীন।
     কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০ জুনকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে ঘোষণা করার পরে তংকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও ওই দিনেই রাজভবনে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করেছিলেন। সেই সময় তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আপত্তি তুললেও, তা 'গ্ৰাহ্য' করেনি রাজভবন। তারই পাল্টা হিসেবে তাই পয়লা বৈশাখে 'রাজ্য দিবস' পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা। পরে বিধানসভায় এ নিয়ে প্রস্তাব আনেন তৃণমূল সরকার। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৬৭টি এবং বিপক্ষে ৬২টি ভোট থাকায় তা পাশ হয়ে যায়। যে সময়ে তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেছিলেন, ২০ জুন দিনটিকে স্বীকৃতি দেওয়া উচিত। কারণ, ১৯৪৭ সালের ওই দিনটিতেই বিধানসভায় ভোটাভুটি মাধ্যমে পাশ হওয়া প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে। সেই দিনটিকেই তাই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করা উচিত। ঘটনাচক্রে, ক্ষমতায় এসে তা-ই কার্যকর করল শুভেন্দু মন্ত্রিসভা।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন