বিজেপি সরকারের সবকে খুশি করার বাজেট
মহার্ঘ ভাতা: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআর ২০% বেড়ে হল ৩৮%। কেন্দ্রের সঙ্গে ফারাক ২২%। কার্যকর ১ অক্টোবর থেকে।
নিয়োগ: ১ লক্ষ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা। ৩৩% মহিলাদের জন্য, অগ্নিবীরদের জন্য ১০% সংরক্ষণ। বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড়। এই সুবিধা ২ বছরের জন্য। শিল্প: শিল্পকে চাঁদা এবং সিন্ডিকেটমুক্ত করতে আইন। শ্রম আইন: আইন রূপায়ণ। দোকান, রেস্তোরাঁ, অফিস ২৪ ঘন্টার খোলার ব্যবস্থা।
নতুন পাঁচ জেলা: কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ।
বিমানবন্দর: কল্যাণীতে নতুন বিমানবন্দর। শিক্ষা: সরকার, সরকার পোষিত পোষিত স্কুলকে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়তে ২১০০ কোটি টাকা। ঝড়গ্ৰাম, বাঁকুড়ায় দু'টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঝাড়গ্ৰামে আদিবাসী বিশ্ববিদ্যালয়। মিড-ডে মিল: মাথাপিছু ১০ টাকা বরাদ্দ। রান্না করা খাবার দেবে ইস্কন। পরীক্ষামূলক প্রকল্প কলকাতায়। মদে কড়াকড়ি: শিক্ষা, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকান নয়। কলকাতায় তা ৫০০ মিটার। অন্নপূর্ণা যোজনা: বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা।
Comments
Post a Comment