আগামী বাজেট অধিবেশনে সাংবাদিকদের পেনশন বৃদ্ধির বিষয়টি উঠতে পারে

নয়া ঠাহর ,গুয়াহাটি ,কলকাতা:  পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত সাংবাদিকদের  ৫হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থ মন্ত্রী স্বপন দাস গুপ্ত , অসমের সরকারি অনুমোদন প্রাপ্ত সাংবাদিকদের   বিজেপি সরকার মাসে ৮ হাজার টাকা করে পেনশন দিচ্ছেন। অসমের নতুন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আগামী ১০ জুলাই অসম   বিধানসভায়  ২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন ।   অসমের পেনশন প্রাপ্ত সাংবাদিকদের  নির্দিষ্ট  ৮০০০ টাকা করে পেনশন দেওয়া হচ্ছে।বর্তমান  মূল্যবৃদ্ধির বাজারে  সব সামগ্রীর আকাশ ছোঁয়া দাম,বিশেষ করে বৃদ্ধ সাংবাদিকদের ঔষধ পত্র কিনতে মাসে  হাজার পাঁচেক খরচ হয়ে যায়। মুখ্যমন্ত্রী  ও এস ডি ধ্রুব কুমার মহন্ত জানান অর্থমন্ত্রী  জয়ন্ত মল্ল বড়ুয়া  ১০ জুলাই বাজেট পেশ করবেন। সাংবাদিকদের পেনশন বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কিনা এক প্রশ্নের জবাবে  মহন্ত জানান যদি পেনশন পরিমাণ বৃদ্ধি হলে সে সব থেকে বেশি  খুশি হবে। দিশপুরের এক সূত্র জানান  অর্থ মন্ত্রী   সাংবাদিকদের  নানা সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল ,অর্থ বৃদ্ধির   বিষয়টি বিবেচনা করা হতে পারে।    অসমের এক সাংবাদিক প্রতিনিধি দল   সাংবাদিকদের পেনশন অর্থ বৃদ্ধির  আবেদন করেছেন।   বিষয়টি মুখ্যমন্ত্রীর  গোচরে গিয়েছে বলে জানা গেছে

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন