অভিন্ন দেওয়ানী বিধি আদিবাসী সমাজ অর্ন্তভুক্ত হবে না
রাজ্যে দেওয়ানি বিধির বাইরে আদিবাসীরা
রাজ্যে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়াকে কেন্দ্র করে উদ্ভুত বিতর্কের প্রেক্ষিতে বিজেপি জানিয়েছে দিল, জনজাতি বা আদিবাসীরা এই বিধির আওতার বাইরেই থাকবেন। তাঁদের স্বীকৃত রীতিও বজায় থাকবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, "অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই প্রশ্নে বিজেপির অবস্থান বহু দিনের পুরনো এবং এটা আমাদের দলের রাজনৈতিক প্রতিশ্রুতি ও নির্বাচনী ইস্তাহারের অংশ। এখানে কোনও মুখোশের আড়াল নেই। এক দিকে, সকল নাগরিকের জন্য সমান নাগরিক আইন প্রতিষ্ঠার লক্ষ্য এবং সেই সঙ্গে সংবিধানপ্রদত্ত তফসিলি জনজাতির বিশেষ রক্ষাকরচ-এই দুই বিষয়কেই একসঙ্গে প্রধান্য দেওয়া হবে।"
Comments
Post a Comment