গুন্ডামি রুখতে জোড়া বিল আসছে, ইউনিফর্ম সিভিল কোড বিল ও আসবে

গুন্ডামি রুখতে জোড়া বিল

 এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপির মূল স্লোগান ছিল 'ভয় আউট, ভরসা ইন'। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে সেই মন্ত্র বলে গিয়েছিলেন। ক্ষমতায় আসার পরে এ বার জনতাকে 'ভয়' দেখালে পেয়াদা দিয়ে ধরে নিয়ে যাওয়ার আইনি ব্যবস্থা করছে বিজেপির সরকার। সেই লক্ষ্যে বিধানসভায় আনা হচ্ছে জোড়া বিল। পুলিশ-প্রশাসনের হাতে ঢালাও ক্ষমতা দেওয়ার যে ইঙ্গিত বিলে রয়েছে, তার প্রেক্ষিতে অশনি সঙ্কেত দেখছে বিরোধী শিবির।
   যোগী আদিত্যনাথের  উত্তরপ্রদেশের ধাঁচে গুন্ডা দমনে 'দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যন্টি-সোস্যাল অ্যকটিভিজ বিল, ২০২৬' পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়। সেই সঙ্গেই কংগ্রেস জমানার পুরনো আইন সংশোধন করে আনা হচ্ছে 'দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার বিল, ২০২৬। বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল আসবে।  

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন