অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫০০০ টাকার পেনশন
সাংবাদিকদের পেনশন
সাংবাদিকদের জন্য একগুচ্ছ ঘোষণা এল বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, অবসরপ্রাপ্ত সাংবাদিকেরা মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবেন। এ ছাড়া, জরুরি অবস্থার সময়ে যে সমস্ত সাংবাদিক জেলে গিয়েছিলেন, তাঁদের মাসে ১০,০০০ টাকা পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন। পাশাপাশি, যে সমস্ত ব্যক্তি রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাঁদের সংগ্ৰামী ভাতা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে।(এবিপি সূত্রে)
Comments
Post a Comment