বিশ্ব শান্তির খোঁজে বিশ্ব সঙ্গীত সম্মেলন বাংলদেশে
বিশেষ প্রতিনিধি, ঢাকা, ২৪ জুন :শান্তির জন্য সংগীত - এই স্লোগানকে প্রতিপাদ্য করে ২১ জুন রবিবার ঢাকায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব সঙ্গীত দিবস। সংগীতের সুর ছড়িয়ে পড়ুক সুক্ষ অনুভূতিতে জাগিয়ে তুলুক মানবিক ও অহিংস চেতনা এই প্রত্যয়ে সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি বিশ্বময় - র আয়োজনে প্রবীণ সাংবাদিক বাসুদেব ধর- র সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন নাট্যজন খায়রুল আলম সবুজ, বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান শিল্পী প্রিয়াংকা গোপ। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক পুলক রাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অলক দাশগুপ্ত।
বক্তারা সংস্কৃতি চর্চার পরিসর দিন দিন সংকুচিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন একমাত্র সংগীতের সুরই পারে মানুষের সূক্ষ্ম অনুভূতিতে প্রবেশ করে মনের যত হিংস্রতা,পরশ্রীকাতরতা, অসহিষ্ণু মনোভাব আর অশান্তি দূর করে, অহিংস, মানবিক, সহিষ্ণু ও শান্তিপ্রিয় মানুষ গড়ে তুলতে। এই বিষয়টিই সমাজে, দেশে একেবারেই উপেক্ষিত বলেও মন্তব্য করেন তারা । শিশু - কিশোরদের মনন বিকাশের সংস্কৃতি চর্চা খুবই জরুরী, এই ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা আর দেশের বিত্তবান লোকেদের এগিয়ে আসা দরকার বলে মনে করেন অনেকে। সংগঠনের শিল্পীরা উদ্বোধনী সম্মেলনী গান সবার মিলন মোহনায় এসো - পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শামীমা রহমান মুন্নী, বর্ষা রাহা, আশরাফুন নেসা খানম মুন্নী, তরুণ কর্মকার, জিনাত ফেরদৌস ছবি, জাকারিয়া সুমন, আবিদা রহমান সেতু, জাফর আহমেদ,
রজত শুভ্র বিশ্বাস, সানোয়ারা জাহান নিতু, অভিজিৎ দে, মার্টিনা এম সাংমা তৃষা, আবৃত্তি পরিবেশনায় ছিল মনীষা সরকার, আনিসুর রহমান শাহিন ও আবিদা সুলতানা আলিফা। অলক দাশগুপ্ত ও আবিদা রহমান সেতুর পরিবেশনায় ছিল হিমাঙ্গ বিশ্বাসের "শঙ্খচিল"।
দলীয় পরিবেশনায় ছিলো বহ্নিশিখা, পঞ্চ ভাস্কর, আনন্দন ও সমস্বর।বহ্নিশিখার পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, সলিল চৌধুরীর 'এ যে অন্ধকারে বসে বন্ধ দ্বারে শুধু - দর্শক শ্রোতাদের নজড় কাড়ে। পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বাচিক শিল্পী পলি পারভিন, শোয়াইব আহমদ, রূপশ্রী চক্রবর্তী প্রমুখ।
সবশেষে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Comments
Post a Comment