বিশিষ্ট সাহিত্যিক বীরেশ্বর সরকার আবৃত্তি প্রশিক্ষণ শিবিরের উন্মোচন করেন

বার্ষিক অনুষ্ঠান 
গত ৭ই জুন রবিবার, বহরমপুর রবীন্দ্রসদনে 'কবি কথা' আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ১৫ তম বার্ষিক আবৃত্তি মিলন মেলা অনুষ্ঠিত হ'ল। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বীরেশ্বর সরকার। এছাড়াও আরো বিশিষ্ট কবিরা উপস্থিত ছিলেন, তাঁদেরকে কবি কথার পক্ষ থেকে "কবি সম্মান- ২০২৬' প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রের সকল ছাত্র-ছাত্রীরা আবৃত্তি আলেখ্য, একক আবৃত্তি ও ছোট নাটক পরিবেশন করেন। সংস্থার কর্ণধার নবনীতা পাত্র ওঝার সুনিপুণ পরিচালনায় প্রতিটি পরিবেশনা ছিল মনোমুগ্ধকর ও বিশেষ বার্তাবাহক। বিশেষ করে 'স্বপ্নের ফেরিওয়ালা', 'জীবন যুদ্ধ', 'গুগল মামা সব জানে',' মুর্শিদাবাদ ইতিকথা' ও 'দেশ মানে হোক আবৃত্তি আলেখ্য গুলি প্রত্যেক দর্শকের মন ছুঁয়ে গেছে।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন