নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রথম শিলং সফরের দোরগোড়ায়
নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম শিলং সফর - শতবর্ষের দোরগোড়ায়
শিলং এর স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে নেতাজির প্রথম শিলং সফরের শতবর্ষ সূচনার সন্ধিক্ষণে মেতে উঠলেন নেতাজি প্রেমীরা ১২ ই মে সকালে। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করে এই ঐতিহাসিক মূহুর্তের সূচনা করেন শ্রী কে খারমে। শিলং কলেজের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজি প্রেমিকদের তরফে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজক, শ্রীমতী মালবিকা বিশারদ নেতাজি সুভাষচন্দ্র বসুর পাঁচ বার শিলং সফরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। কেলসাল লজে নেতাজির প্রথম শিলং সফরের ইতিহাস তুলে ধরেন। মেঘালয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তাকে সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে অনুষ্ঠান আয়োজন করার অনুমতি দেওয়ার জন্য। শ্রীমতী জয়া চৌধুরী, পূরবী রায় চৌধুরী ও মিনতি ঘোষ , 'কদম কদম বাড়ায়ে যা ...' গানটি পরিবেশন করেন।
পরিশেষে, জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
ধন্যবাদ
মালবিকা বিশারদ শিলং
Comments
Post a Comment