জাপানি মিয়া ওকি আম উৎপাদনের বাগান তৈরি হবে
জাপানি পদ্ধতির অরণ্য গড়ছে 'গাছের ইস্কুল'
গাছতলার স্কুলে গড়ে 'মিয়াওকি' বনাঞ্চল। ফরাক্কার শ্যামলাপুরে রুক্ষ মাটিতে বিশ্ব পরিবেশ দিবসে এক হাজার গাছ বসাল একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও জীববৈচিত্র বিভাগ।
মুর্শিদাবাদের জীববৈচিত্র বিভাগের জেলা কো-অর্ডিনেটর অমিত পাণ্ডে বলেন, "মিয়াওকি ফরেস্ট জাপানি পদ্ধতিতে তৈরি বনাঞ্চল। অল্প জমির মধ্যে প্রায় এক হাজার গাছ লাগানো যায় এই পদ্ধতিতে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।" শ্যামলাপুরে
' অনির্বাণ গাছের ইস্কুল'-এ অরণ্য সৃষ্টির উদ্দেশ্যে এই গাছের তারাগুলি বসানো হয়েছে। সবই দেশীয় প্রজাতির জারুল, দেবদারু, অর্জুন, হরিতকি, জাম, কুল, বেল। চারাগাছগুলি দেখভাল করবে স্কুলের ছেলেমেয়েরা। অল্পদিনে বেড়ে উঠবে এই গাছ। ছায়াশীতল গাছের নীচেই স্কুল চলবে।
Comments
Post a Comment