কান্দি শহরে লাগাতার লোডশেডিং

 নয়া ঠাহর ,কান্দি জেল রোড  ,১ জুন আজ সোমবার   গার্গী দাস ঘোষ মন্ত্রী পদে শপথ নেওয়ার দিন কান্দিতে রাত ৮ টা থেকে লোডশেডিং শুরু হয়েছে। একঘন্টা বেশি সময় কান্দি শহর অন্ধকারে ডুবে গেছে।মন্ত্রী গার্গী দাস ঘোষ এই অন্ধকার টের পেয়েছেন কি? কয়েকদিন থেকেই কান্দিতে লোডশেডিং বেড়েছে। ডাবল ইঞ্জিন সরকার  মানুষের দুর্ভোগের কথা জানেন কি?রাত ৮টা ৪৫ পর আলো জ্বলেছে।  কান্দিতে হাই ভোল্টেজ লাইন চালু হয়েছে।এই রকম ঘন ঘন লোডশেডিং হওয়ার কথা নয়।  ঘণ্টা খানেক বাদে কারেন্ট এলেও চলে যায়।আবার এসে।  আবার রাত ৯  পর চলে যায়।প্রায় প্রতি  এসি কোনো নিয়ন্ত্রণ নেই।অতিরিক্ত বিদুৎ সরবরাহ করা হয়না। ঘনঘন লোডশেডিং কেনো হচ্ছে। তার জবাব দিতে হবে বিদুৎ বিভাগকে। গ্রাহক পয়সা খরচ করে  বিদ্যুৎ নিতে হচ্ছে। এই রকম ঘনঘন লোড শেডিং হলে নতুন সরকারের বদনাম হবে। আমরা সিনিয়র সিটিজেন প্রচণ্ড গরমে হাঁস ফাঁস করছি। হাতে কোনো বিকল্প নেই। কান্দিতে  ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত গরম ছিল।এখন কিছু কম ,রাত ৯ ১৯ মিনিটে বিদ্যুৎ এসেছে।কতক্ষণ থাকবে ঈশ্বর জানেন।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন