২০২১ সাল থেকে পরিচয় কাজের মানুষ রাত একটা তেও ফোন ধরেন হিমন্ত সম্পর্কে শুভেন্দু

অমল গুপ্ত ,১৩ মে ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ : বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে  গুয়াহাটি বিমানবন্দরে   বাংলা  দৈনিক নিউজ লাইফ  কে এক সাক্ষাৎকারে  শুভেন্দু অধিকারী  অসমের মুখ্যমন্ত্রীর   প্রসংশা করে   বলেন" হিমন্ত কাজের মানুষ  ওনার থেকে অনেক   শিক্ষার আছে। ২০২১ সাল থেকে হিমন্ত  নানা ভাবে সহযোগিতা করে আসছেন"। সবসময় তাকে পাওয়া যায়। রাত একটা  তেও   ফোন করলে সারা পাওয়া যায়। নিউজ লাইফ এডিটর ইন চিফ ওয়াস বির হোসেন  প্রশ্ন   জবাবে  জবাবে  অসমের   মুখ্যমন্ত্রী  যদি সবার "মামা"  হোন  আপনি কি দাদা  জবাবে শুভেন্দু বলেন  শিবরাজ চৌহান থেকে শুরু করে সবাই  হিমন্ত কে " মামা " বলে সম্বোধন করছেন।তিনি এখন উত্তর ।পূর্বের মামা । প্রসঙ্গত হিমন্ত অসমে  যুব প্রজন্ম মামা বলেই ডাকতে ভালবাসে। জনপ্রিয় নাম মামা। শুভেন্দু বলেন অসম, বাংলা, ত্রিপুরা   তিন  রাজ্যের  মানুষের খাদ্যাভ্যাস ,কৃষ্টি সংস্কৃতি একই। আমরা  কলকাতায় কালীঘাট যায়, অসম মা কামাখ্যা ধাম  ,ত্রিপুরার টিপুরেশ্বর  ও যাই   একই ধর্মের সবাই   ।অসম  ত্রিপুরা বাংলার অবৈধ অনুপ্রবেশ কারি সমস্যা আছে। প্রধানমন্ত্রী নির্দেশ মত আমরা  একজোট ভাবে লড়াই   করলে  সবাই  সফল হবো।.   মুখ্যমন্ত্রী শর্মা ক্ষমতা পেয়েই প্রথম কেবিনেট বৈঠকে  ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করালেন। এই আইনে একাধিক বিয়ে   করা।যাবে না।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন