বন্ধ স্কুল খুলে দিন , বৃদ্ধ মা বাবার চিকিৎসা হাসপাতাল চান অভিনেতা প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 

 নতুন সংগঠিত সরকারকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
     একজন মানুষ এক মিনিটে যখন ইভিএম-এর একটা বোতামে আঙুল দেয়, তখন সেই মানুষটির অনেক আশা, স্বপ্ন, না পাওয়া, অভিযোগ, অভিমান সব কিছুর সমাধানের নতুন স্বপ্ন দেখা। সেই রইল আপনাদের কাছে।
   আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে আমার কয়েকটি আবেদন রাখতে চাই। বন্ধ হওয়া স্কুলগুলো যাতে খুলে যায়। সবাই যেন শিক্ষা পায়। নতুন শিল্প যেন আসে নতুন প্রজন্মকে আর রাজ্যছাড়া হতে দেবেন না‌। বুদ্ধ মা-বাবাদের বড্ড যন্ত্রণা। আরও হাসপাতাল তৈরি করবেন, যাতে বিনা চিকিৎসায় কেউ আর আমাদের ছেড়ে চলে না যায়।(এবিপি সূত্রে)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন