আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়

'আইনজীবী' মমতার সওয়াল হাই কোর্টে, প্রশ্ন

 ভোট-পরবর্তী অশান্তির মামলায় কার্যত 'নজিরবিহীন' ভাবে আইনজীবী হিসেবে কলকাতা হাই কোর্টে সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের সামনে শুধু আইনশৃঙ্খলা অবনতি ও পুলিশের 'পক্ষপাতিত্বের' অভিযোগই জানাননি। হাত জোড় করে বলেছেন, "দয়া করে মানুষের জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করুন।"
   এ দিন কোর্টের নথিতেও ওই মামলায় তৃণমূলের প্রধান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহকারী আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে তৃণমূলের আর এক প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও। এর আগে এসআইআর মামলাতেও সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন তংকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে তিনি আইনজীবী হিসেবে ছিলেন না।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন