গুয়াহাটি আর্য্য বিদ্যাপীঠ বাংলা বিভাগে কবিগুরু স্মরণ

  নয়া ঠাহর,  সংবাদদাতা গুয়াহাটি :  ; ৯ মে ২০২৬ বাংলা বিভাগ,আর্য্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয় (স্বায়ত্তশাসিত)  কবিগুরুর ১৬৫তম জন্ম জয়ন্তী পালন করে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করে। বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমিতা ভট্টাচার্য স্বাগত ভাষণে কবিগুরুর জীবনাদর্শ  ও দর্শন তুলে ধরেন। এরপর সঙ্গীত পরিবেশন করেন  মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছন্দা বিশ্বাস। 'মুক্তি' কবিতা আবৃত্তি করেন বাংলা বিভাগের অধ্যাপক ড.মধুমিতা সেনগুপ্ত । 'শাস্তি' চলচ্চিত্র প্রদর্শন করে ছাত্রছাত্রীদের লিখিত গল্প ও চলচ্চিত্রা্য়ণের তুলনামূলক বিশ্লেষণে অংশগ্রহণ করানো হয়। বাংলা বিভাগের অধ্যাপক ড. পূর্ণিমা সাহা, অধ্যাপক বাপ্পন দেবনাথ চলচ্চিত্রের নানান দিক বিশ্লেষণ করেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মেনকা শিকদার। পরিশেষে বাংলা বিভাগের প্রধান ড.মম্পি গুপ্ত ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত