চৌরিগাছা কান্দি প্রস্তাবিত রেল পথ মঞ্জুর হয়েছে ? ৩০০ কোটি টাকা বাজেট? ঈশ্বর জানেন !

অমল গুপ্ত ,কান্দি  জেল রোড, ১৭ মে ,মুর্শিদাবাদ:   স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত   ভারত সরকার  দ্রুতগামী বুলেট ট্রেন চালাবে , বন্দে ভারত  চলছে আর  মুর্শিদাবাদ জেলার কান্দি বাসী  দ্রুতগতির  বিপরীতে মান্ধাতা কালের  যানবাহন  একমাত্র ভরসা ,  ভাবতে কষ্ট হয়। ৫০ বছর পর কেন্দ্রে  ডাবল ইঞ্জিন সরকার পশ্চিম বঙ্গে  একই সরকার এই প্রেক্ষাপটে কান্দি রেল প্রেমী নাগরিক আজ কান্দি রাধা বল্লভ মন্দির চত্বরে  বসে  অঙ্গীকার করলেন কান্দি বাসীর রেলের দাবি পূরণ করতেই হবে।  সাংবাদিক সঞ্জয় কুমার মিশ্র হোয়াটস  অ্যাপ গ্রুপ খুলে   দাবি জানানোর পরামর্শ দেন।কান্দির বিজেপি  বিধায়ক  গার্গী দাস ঘোষ আজ সকালে   রাধা বল্লভ মন্দির প্রাঙ্গণে  কান্দি বাসী কে  আশ্বাস দিয়েছেন। কান্দি তে রেলের দাবি পূরণ করা হবে। তিনি  দাবি সম্বলিত  স্মারক পত্র  পাঠানো আর্জি জানিয়েছেন।   শতবর্ষের প্রাচীন সাপ্তাহিক কান্দি বান্ধব  পত্রিকার সম্পাদক নবকুমার মুখার্জি প্রমুখ দের উদ্যেগে আজ রাধা বল্লভ মন্দির প্রাঙ্গণে     প্রধান উদ্যোক্তা   প্রভাত কর কে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আজকের আলোচনায় যে নির্যাস পাওয়া গেল তাতে জানা গেল কান্দি   চৌরিগাছা ১০ কিলোমিটার পথ মঞ্জুর হয়েছে। ৩০০ কোটি টাকার বাজেট প্রস্তুত হয়েছিল অধিগ্রহণে জামি জট ছিল না। সবাই রেল কে জামি দিতে প্রস্তুত ।এর পর কেন আটকালো ,তার জবাব নেই কেন্দ্রের রেলমন্ত্রী গানি খান চৌধুরী কান্দি হেলি  ফক্স ময়দানে এক সভায় তাঁর মামার বাড়ি   সালার  কান্দি কে যুক্ত করে রেল    দেবার আশ্বাসে মরচি ধরে গেছে।আজ নতুন করে  রেল প্রমিরা দাবি তোলেন।  কান্দি বাসীর জ্বলন্ত সমস্যা  ডাবল ইঞ্জিন সরকার  পূরণ করবে কি? কান্দি রাধাবল্লাভ  আশীর্বাদ  পুষ্ট সভায় সবার একই প্রার্থনা  কান্দি বাসীর যন্ত্রনা  দুর্ভোগ    যেন  চিরতরে কমে।
 

 

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন