শ্যামা প্রসাদ মুখার্জীর রহস্য মৃত্যু নিয়ে তদন্তের দাবি আইনজীবী জয়দীপ মুখার্জী
শ্যামাপ্রসাদের রহস্যমৃত্যু নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জয়দীপ মুখোপাধ্যায়ের
স্বাধীন ভারতীয় রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যমৃত্যু নিয়ে ফের জাতীয় স্তরে জোরালো প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠানো এক বিস্তারিত চিঠিতে তিনি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের কাছেও ফলে বিষয়টি যে জাতীয় রাজনীতির অন্দরে নতুন করে বড়োসড়ো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Comments
Post a Comment