সুইডেনে বাঙালি প্রথায় নরেন্দ্র মোদিকে বরণ করা হচ্ছে
বাঙালি অভ্যর্থনা সুইডেনে
পশ্চিমবঙ্গে ভোটের আগে খেয়েছিলেন ঝালমুড়ি। তার নিয়ে রাজনৈতিক তরজা হয়েছিল বিস্তর। ভোটের জয়ের পরে তাঁর দল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিলি করেছিল ঝালমুড়ি। পরে নেদারল্যান্ডস গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময়ে পাঁচ রাজ্যে ভোটের প্রসঙ্গ উঠতেই ঝালমুড়ির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সুইডেনেও তাঁকে অভ্যর্থনার সময়ে দেখা গেল বাঙালি সংস্কৃতির ঝলক। সমাজ মাধ্যমে মোদীর পোস্ট করা ভিডিয়োর দেখা যাচ্ছে, তাঁকে বরণ করে নিচ্ছেন মহিলারা। দেওয়া হচ্ছে উলুধ্বনি। তুলে ধরা হয়েছে দেবী দুর্গার হাতে অসুরবধের দৃশ্যও। পরে মোদী বাংলায় বলছেন, "ভাল আছেন?" মোদীর কথায়, "বাঙালি সংস্কৃতি সারা বিশ্বে জনপ্রিয়।
Comments
Post a Comment