জরায়ু মুখে ক্যান্সার টিকা রাজ্যে
জরায়ুমুখ কর্কট রোগের টিকা কিশোরীদের, প্রস্ততি
কাল, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে জরায়ুমুখ কর্কট রোগ প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরন কর্মসূচি। সরকারি হাসপাতালে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে দেওয়া হবে ওই টিকা।
কাল, সকাল সাড়ে হাসপাতালে ওই টিকাকরণ কর্মসূচি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ৭ লক্ষ কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে খবর। জেলায় যাতে বেশি সংখ্যক কিশোরীকে টিকাকরণের আওতায় আনা যায়, তার জন্য প্রচারে জোর দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্কুল পরিদর্শক-সহ অন্য আধিকারিকদের নিয়ে বৈঠক শুরু করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বলেন, "১৪ ও ১৫ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। জরায়ুমুখ কর্কট রোগ আটকাতে এই টিকা জরুরি।
Comments
Post a Comment