শিলচর ভাষা শহীদ স্টেশন নামকরণ নিয়ে বিধানসভায় দাবি

 নয়া ঠাহর ,সংবাদদাতা ,:
ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবি বিধানসভায় তুলে ধরার জন্য বিধায়ক আমিনুলকে ধন্যবাদ ,বরাকের তেরো বিধায়ক একজোট হয়ে এই দাবি আদায়ে চাপ দিন - বিডিএফ।

নতুন সরকারের বিধানসভার প্রথম অধিবেশনে সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর 'ভাষা শহিদ স্টেশন ' নামকরণের দাবি সদনে তুলে ধরেছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাবার পাশাপাশি এই দাবিতে বরাকের নির্বাচিত সব বিধায়ককে একযোগে চাপ সৃষ্টি করার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে 'ভাষা শহিদ স্টেশন ' নামকরণ বরাকের গনদাবি,যা দীর্ঘদিন ধরে শুধু রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে আটকে রয়েছে।  এই দাবির দ্রুত বাস্তবায়নের বদলে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন একটা সময় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই দাবি নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন। এবং গতকাল বিধায়ক আমিনুল হক লস্কর আবার এই দাবি তুলে ধরেছেন। তাই আমরা অবিলম্বে এই ব্যাপারে সরকারি পদক্ষেপ প্রত্যাশা করছি।

জয়দীপ এদিন আরো বলেন যে আসাম সাহিত্য সভার সভাপতি বসন্ত গোস্বামী এই দাবির স্বপক্ষে বিগত দিনে সরকারের কাছে বাস্তবায়নের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। এবারের ১৯ শে মের প্রাক্কালে তিনি আবার এই বিষয়ে বক্তব্য রেখেছেন, সরকারকে এবারের বিধানসভার অধিবেশনে এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করার আবেদন জানিয়েছেন। 

জয়দীপ বলেন যে আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে ৬১ এর ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলন ছিল না। এই আন্দোলনের মূল ইস্যু ছিল সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষিত করা। তাই এই আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে সকল জনগোষ্ঠী অংশ গ্রহণ করেছিলেন। তাই এই দাবি অবিলম্বে বাস্তবায়িত করে সকল জনগোষ্ঠীর মাতৃভাষাকে সম্মান জানোনো সরকারের অবশ্যকর্তব্য বলে তাঁরা মনে করেন।

বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন