ফের গনধর্ষন দিল্লিতে সরকারি বাসে
ফের গণধর্ষণ বাসে, দিল্লিতে নির্ভয়া-ত্রাস
চোদ্দো বছর আগে ঘটনাস্থলে ছিল দক্ষিণ দিল্লির মুনিরকা। এ বার উত্তর-পশ্চিম দিল্লির মঙ্গলপুরী। নির্ভয়ার আতঙ্ক-স্মৃতি ফিরিয়ে এনে আবারও চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ রাজধানীর বুকে। মাঝের ১৪টি বছরে দিল্লির ধর্ষণমুক্ত ছিল, এমন আদৌ নয়। চলতি মাসেই প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরোর রিপোর্ট। সেখানে মহিলাদের প্রতি অপরাধে শীর্ষ স্থানটি রাজধানী শহরেরই দখলে। মঙ্গলপুরীর ঘটনাটির আলোচনায় নির্ভয়া প্রসঙ্গ বারবার উঠে আসছে মূলত চলন্ত বাসের অনুষঙ্গে।
Comments
Post a Comment