স্কুলে স্কুলে বন্দেমাতরম

স্কুলে সম্পূর্ণ বন্দে মাতরম্

 স্কুলে প্রার্থনা সঙ্গীতে 'বন্দ মাতরম্' পুরোটাই গাইতে হবে। সেই সঙ্গে স্কুলে পঠনপাঠন কেমন চলছে, তা নিয়মিত পরিদর্শন করতে হবে জেলা স্কুল পরিদর্শককে। জেলা স্কুল পরিদর্শকদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকে এরকমই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের সূত্রে জানা গিয়েছে, আগের নির্ধারিত সূচি অনুযায়ী গরমের ছুটি শেষ হয়ে আগামী ১ জুন স্কুল খুলবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ-ও ঠিক হয়েছে, যে সব স্কুলে পড়ুয়া সংখ্যা শূন্য অথবা খুব কম, সেগুলির তালিকা তৈরি করে পাঠাতে হবে শিক্ষা দফতরকে। মিড-ডে মিলের খাবারের মান কেমন, সেই বিষয়েও নিয়মিত নজরদারি  চালাতে হবে।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন