কান্দি জেমোতে শান্তনু সিংহ বিশ্বাস এর প্রসাদ

শান্তনুর প্রাসাদের মতো বাড়ি কান্দিতে, উঁকিঝুঁকি বাসিন্দাদের 

 কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা বর্তমানে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদের মতো বাড়ি নিয়ে এখন জোর চর্চা চলছে মুর্শিদাবাদের কান্দিতে। শান্তনু বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে।
           শান্তনু আদতে মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যার বোন গৌরী সিংহ বিশ্বাস তৃণমূল পরিচালিত পুরসভার সহকারী পুরপ্রধান। বুধবার বাড়িতে গিয়ে দেখা যায় শান্তনুর বোন সেখানে নেই। একটি তালা বাড়ির ফটকে ঝুলছিল। আর আছে স্থানীয় বাসিন্দাদের উঁকিঝুঁকি। কান্দির পুরপ্রধান তৃণমূলের জয়দেব ঘটক বলেন, "গৌরীদি আপাতত ব্যক্তিগত কাজে কান্দির বাইরে আছেন।"(এবিপি সূত্রে )

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন