অসমের বিজনী তে রবীন্দ্র জয়ন্তি উদযাপন
= *কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী উৎসব উদযাপন*........
# স্থান: বিজনী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ........
# দিনাংক: ১০ মে,২০২৬ ইং ( রবিবার)..
----------------------------------------
"*কিঞ্চিত্*" ( আন্তঃরাষ্ট্ৰীয় সাহিত্য - সামাজিক - সাংস্কৃতিক গোষ্ঠী) র অন্তৰ্গত " *কিঞ্চিৎ বিজনী শাখার* " উদ্যোগে শাখার উদ্যোগে আজ দিনজোড়া বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপনের কার্যসূচি সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে সকালের দিকে অৰ্ধশতাধিক কচি- কাচা শিশু, কিশোর- কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্র নৃত্য , রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশনর মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক সফল মাত্রা পেয়ে প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানের কার্যসূচি অনুসারে প্রথমেই রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন " বঙ্গাইগাও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান মাননীয় শ্রী সুব্রত রায় মহাশয়," প্রদীপ প্রজ্বলন করেন বীজনী শাখার " মাননীয় উপদেষ্টা ডা: রতন কুমার রায় ও কিঞ্চিত বিজনী শাখার সভাপতি শ্রী বিকাশ রায়" ।পুষ্পার্ঘ্য নিবেদন করে উপদেষ্টা মন্ডলীর বিশিষ্ট সম্মানীয় নাগরিকবৃন্দ, কিঞ্চিত বিজনী শাখার সাধারণ সম্পাদক শুভদীপ গাঙ্গুলি সহ উপস্থিত সাংস্কৃতিক অনুরাগীগণ । মঞ্চে রবীন্দ্র নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করে " নটরাজন ডান্স একাডেমি এন্ড রিসার্চ সেন্টার, বঙ্গাইগাও"। অনুষ্ঠান সমাপ্তির পূর্বে শেষের দিকে রাতের মূল আকর্ষণ ছিল রবি ঠাকুরের নাটক " পেটে ও পিঠে" ...... পরিচালনায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা অপূর্ব অভিনয়।
কিঞ্চিত গোষ্ঠীর কেন্দ্রিয় পরিচালনা সমিতির তরফ থেকে অনুষ্ঠানে উপস্থিত সমূহ গুণীজন, অবিভাবক,
শিক্ষার্থী, শিল্পীসমাজ, বিজনী শাখার কর্মকর্তা এবং অন্যান্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।💜🤎👏
*কিঞ্চিৎ মুখ্য কাৰ্যালয়*
আৰণ্যক,বৰপেটাৰোড
তাৰিখ: ১০ মে ২০২৬ ইং,
Comments
Post a Comment