আই প্যাক বিরুদ্ধে অধীর চৌধুরী অভিযোগ

আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ অধীরের 

 ভোট পরবর্তী পরিস্থিতিতে শাসকদল তৃণমূল এবং তাঁদের ভোট কুশলি সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। শনিবার দুপুরে অধীর দাবি করেছেন, "মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল বুঝতে পারছে, যে তাদের ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে এই নির্বাচনে। তাই নির্বাচনের পরিপরই আইপ্যক খোকাবাবুর নির্দেশে মুর্শিদাবাদে যেখানে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা আছে, সেই সব প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে এবং তাঁদেরকে নানা রকমের অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে।"
      যা শুনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, "অধীর চৌধুরী হেরে গিয়ে আইপ্যাকের নাম করে তৃণমূলে যোগদান করার রাস্তা খুঁজছেন না তো? উনি আদতে কংগ্রেস নয়, মোদী কংগ্রেস করেন। তার একাধিক উদাহরণ রয়েছে। উনি টাকা নিয়ে কংগ্রেস অযোগ্যদের টিকিট দিয়েছে বলে তাঁর অভিযোগ।"

    অধীরের অভিযোগ, " আইপ্যাকের লোকেরা অন্য পরিচয় দিয়ে যোগাযোগ করিয়ে তাদের বাড়িতে এসে তাঁদের ফোনে খোকাবাবুর সঙ্গে যোগাযোগ করাচ্ছে খোকাবাবুর নামে প্রস্তাব দিচ্ছে।"(এবিপি সূত্রে খবর)

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র