বাংলা দৈনিক সংবাদ লহরী সম্পাদক সুকুমার বাগচী প্রয়াত

অমল গুপ্ত ,২২ এপ্রিল ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ :  অসমের গুয়াহাটি  শহরে আশির দশকে  সেন্টিনেল সংবাদ গোষ্ঠীর বাংলা  দৈনিক সংবাদ লহরী     সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে বেশ কয়েক বছর কাজ করেছিলাম। সেই সংবাদ লহরী  সংবাদপত্রের সম্পাদক সুকুমার বাগচী গতকাল মুম্বাই  মহানগরে মারা যান। সে বৃদ্ধ বয়েসে এক মেয়ের কাছে সেখানে থাকতেন।  বহু স্মৃতি জড়িয়ে আছে।তিনি সম্পাদকীয় লেখার সময় কেউ বিরক্ত করুক মোটেই পছন্দ করতেন না। হঠাৎ তার পত্নী মারা যান।মৃতদেহ বাড়িতে রেখে সম্পাদকীয় লেখা শেষ করে  শেষ কৃত্য সম্পন্ন করার জন্যে উপস্থিত  হয়ে ছিলেন। এই রকম বিরল ঘটনা বিরল।সাংবাদিক তা প্রসঙ্গে অন্য এক ঘটনা স্টাফ রিপোর্টার হিসাবে গুয়াহাটি শহরে স্কুটার নিয়ে ঘুরতে হত। একদিন  নিউজ এডিটর প্রভাত ঘোষ   বার বার ফোন    করে।আজকের মোবাইল বদলে এক যন্ত্র পকেটে  রাখতাম   বলা হয় পেজার  যন্ত্র। যেখানে সাংবাদিক সন্মিলেন আমাকে মেসেজ দিয়ে যেত। সেইদিন স্কুটার আমার এক এক্সিডেন্ট হয় বাম পায়ের অনেক টা কেটে যায়।সেই অবস্থা লাস্ট গেটের অফিস গিয়ে নিউজ করি।  সুকুমার বাগচী প্রচণ্ড বানান সচেতন ছিলেন।ভুল হলে গাল  খেতাম। আলফা  চেয়ারম্যান   অরবিন্দ রাজ খোয়া  গোপনে আমাকে এক সাক্ষাৎকারে  দিয়েছিলেন। সম্পাদকের  প্যাড  সুকুমার বাগচী আশ্বাস দিয়েছিলেন সাংবাদিক অমল গুপ্ত  কোনদিন  কোথায় কোন খানে সাক্ষাৎকারের জায়গা    কথা   জীবনে  প্রকাশ করবে না। এই রকম বহু স্মৃতি  পিছনে ফেলে বাগচী বাবু  চলে গেলেন।শোক গ্রস্ত  পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন কে  করলাম।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র