গুয়াহাটি দিস পুর প্রেস ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

অমল গুপ্ত ,২৯ মার্চ ,গুয়াহাটি :   দিশ পুর প্রেস ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়।  প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি অমল গুপ্ত ,বর্তমান সভাপতি নরেন হাজরিকা,  প্রাক্তন সভাপতি চন্দ্র কুমার  সাইকিয়া ,  উপ সভাপতি প্রদীপ বর্মন ,সঙ্গীত শিল্পী মর্মিতা মিত্র,  প্রণয়    বর্দালাই  প্রমুখ  দের পরম্পরা মেনে সম্বর্ধনা জানানো হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়  প্রতিষ্ঠা দিবসের উদ্যেশ্য ও তাৎপর্য  ব্যাখ্যা করেন।  বর্ণময় সত্রিয়া নৃত্যে রত্ন ওঝার ইনস্টিটিউটের ছাত্রীরা  অংশগ্রহণ করেন।   সংবাদপত্রের মালিক পক্ষ সাংবাদিকদের উপযুক্ত সম্মান  জানায় না কিন্তু দিস পুর প্রেস ক্লাব গুয়াহাটি তথা রাজ্যের সাংবাদিকদের উপযুক্ত সম্মান  মর্যাদা দিয়ে আসছে। মহিলা  সংবাদ কর্মীদের সমবেত সঙ্গীত মাধ্যমে  বর্ষ পূর্তি অনুষ্ঠানে সূচনা হয়। অসমের যুব প্রজন্ম হার্ট থ্রব প্রয়াত জুবিন গর্গ এর গান গেয়ে বিখ্যাত মর্মিতা মিত্র মায়াবিনী  গান টি গেয়ে সবার মন জয় করেন  সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানানো হয়।  রাজ্যের শতাধিক সাংবাদিক গুয়াহাটি লাস্ট গেটের  নাম ঘর  প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন। ওপরে ছবি মর্মিতা মায়াবিনী গানটি  গাইবার সময় সব দর্শক আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান  জানান জুবিনকে। রাজ্যের  উৎপল  চক্রবর্তি সহ প্রয়াত সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।


 

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র