ইন্ডিয়া বৈঠকে ম্রিয়মাণ
'ইন্ডিয়া' বৈঠকে হাতে ম্রিয়মাণ মমতা
তৃণমূল গঠন করার পর অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রাপথ। একমাত্র সাংসদ হিসাবেও তিনি একদা লড়াই করেছেন লোকসভায় দীর্ঘ পাঁচ বছর। রাজনৈতিক শিবির বলছে, গত আড়াই দশকে অন্য কোনও দলের প্রতি এতটা নির্ভরতা বা সমর্পণ দেখা যায়নি তাঁর, উদ্ভূত পরিস্থিতিতে কংগ্রেসের প্রতি যেমনটা দেখা যাচ্ছে।
আজ দুপুরে 'ইন্ডিয়া' শিবিরের বৈঠকে তো বটেই, দিন কুড়ি আগে থেকেই তৃণমূল নেতৃত্ব কংগ্রেস প্রসঙ্গে ধারাবাহিক ভাবে নরম বার্তা দিয়ে গিয়েছেন, মাস খানেক আগেও যা অসম্ভব ছিল। আজ বৈঠকের পর স্পষ্ট, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৯-এর লোকসভা যুদ্ধে কংগ্ৰেসকে সঙ্গে নিয়ে নান্যোপায় হয়ে কংগ্রেসের শর্তেই লড়তে চাইছেন।
Comments
Post a Comment