কেন্দ্রীয় সরকারের বড় খেলা বিজেপি বাজিমাত

আজকের এই রাজনৈতিক ডামাডোলের এক গভীর ষড়যন্ত্র লক্ষ্য করছি। নেপথ্যে এক বড়ো খেলা হয়ে গেলো হয়তো সাময়িক ভাবে কেন্দ্রের সরকারের এক বড়ো জয়।

আপনারা কি ভেবেছেন বিজেপি সাংসদে  নতুন বিল যা পার্লামেন্টে আসতে চলেছে তাতে হয়তো চন্দ্র বাবুর অস্তিত্ব সংকটে পরবেই? প্রায় 700 র অধিক কেন্দ্র সভার সিট বারানোর পরিকল্পনা যা দক্ষিণ ভারতে জনসংখ্যার  নিরিখে না বাড়ানোর ভাবনা। এতো বছরেও যেখানে তাদের রাজনৈতিক অস্তিত্ব নেই বা করতে পারেনি। এমন ভাবে উত্তর, পূর্ব এবং মধ্যভারতে তাদের শক্তি বৃদ্ধি করে কেন্দ্রে টিকে থাকার রাজনীতি। ঠিক আজকের অবস্থান বিজেপির সংখ্যা তত্বে না গিয়ে একটূ ভাবলে বুঝবেন কংগ্রেস এবং বামপন্থীদের অস্তিত্ব কে অস্বীকার করা ভূল হবে এবং বহি:বিশ্বের বিজেপির অবস্থান সঙ্কটের যায়গায়। রাহুল প্রিয়ঙ্কা কে মেন নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ। যুব জনতার রোষ আছে পরেছে ভারতে। উদাহরণ cockrohch janta party ( CJP) র উত্থান। যা কেন্দ্রের ভীতে এক বড়ো ধাক্কা। এমত অবস্থায় পশ্চিমবঙ্গে নির্বাচন এক গুরুত্বপূর্ণ ছিল। SIR নিয়ে কয়েক লক্ষ ভোটারদের ভোট দান রধ এবং তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতি মানুষে অনাস্থা  পারদর্শীতাকে কাজে লাগিয়ে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন। শুভেন্দু অধিকারী যিনি পারদর্শী এই ব্যাপারে তাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে টিকে থাকার কৌশল মাত্র। তাতে তারা সফল। এই বারে দেখার চন্দ্র বাবু কি করছেন? কারন ইতিমধ্যেই তৃণমূলের অধিকাংশ সাংসদ তাদের হয়ে আস্থা ভোট দেবেন এবং নাইডু সরকারের প্রতি আর ততটা নির্ভরশীল হয়ে থাকতে হবেনা। 
কংগ্রেস ইতিমধ্যেই সহযোগি দল গুলোর অবস্থান অনেকটাই শিথিল হয়ে পরেছে। এক ঢিলে দুই পাখি মারা তাতে অনেক টা এগিয়ে গেলো বিজেপি। ভবিষ্যত বলবে যদি অনাস্থা আসে এই question paper out এর প্রশ্নে যতটা ব্যাকফুটে ছিল সাময়িক ভাবে তারা সামাল দিতে পারার জায়গা পেলো।

সুতরাং সমিক ভট্টাচার্য কথামতো পশ্চিমবঙ্গে তৃনমূলই করন হলোনা আবার পার্লামেন্টে  হাতের পুতুল করে দুবছর রেখে তারপর বাইরের রাস্তা দেখানো সম্পূর্ণ ভিন্ন পথে অবস্থান বিজেপি আগামীর জন্য কতটা সুরক্ষিত থাকবে ভবিষ্যত বলবে।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন