বাংলার মিষ্টির জয়জয়কার দিল্লীতে

বঙ্গ-মিষ্টির জয়জয়কার 

 রাজ্যে পালাবদলের পর শুধু ঝালমুড়ি নয়, নয়াদিল্লিতে এবং তার বিদেশনীতিতেও যত্রতত্র মুখ দেখাচ্ছে বঙ্গ। প্রধানমন্ত্রীর ইউরোপ সফরে যেমন উঠে এসেছে ঝালমুড়ি প্রসঙ্গ, তেমনই প্রবাসী ভারতীয় কন্যাদেরও লালপাড় শাড়ি পরে উলুধ্বনি করতে দেখা গিয়েছে, যেমনটা এর আগে কখনও দেখা যায়নি। আবার রাজধানীর বিদেশ মন্ত্রকের জওহর ভবনে প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত সাংবাদিক সম্মেলন শেষে মুখ দেখাল সন্দেশ। ফলে বাকি পেষ্ট্র, বেসনের লাড্ডু, সামোসা সব পড়েই রইল, আর কিছু ক্ষণের মধ্যেই উধাও হয়ে গেল বাঙালি সন্দেশ। আর এর কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের সাংবাদিক সম্মেলনে খাস কলকাতার রসগোল্লা দিয়ে আপ্যায়ন করা হল অভ্যাগতদের। কেন্দ্রীয় কর্তারা বলছেন, এমন স্বাদবদল নাকি সর্বদাই কাঙ্ক্ষিত!

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন